‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের সাবেক এমপি আব্দুস শহীদ গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

সাবেক কৃষিমন্ত্রীর ফাঁসির দাবি তুলেছেন বিএনপির নেতাকর্মীরা


কোটা সংস্কার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী, মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাতবারের সাবেক উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ গ্রেফতারের সংবাদে শ্রীমঙ্গল শহরে আনন্দ মিছিল বের হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মিছিলে 'ফাঁসি চাই ফাঁসি চাই-ভোট চোরা শহীদের ফাঁসি চাই', এই মুহুর্তে খবর এলো শহীদ চোরা ধরা খেলো,' ইত্যাদি শ্লোগানে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সহসভাপতি আহমেদ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোচ্ছাব্বীর আলী মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক মহী উদ্দিন জারু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বিগত ২৮ বছর ধরে শ্রীমঙ্গল কমলগঞ্জে নানা ধরণের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধভভাবে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ প্রদানকারী। বিগত দুই যুগের বেশি সময় এমপি ও কৃষি মন্ত্রী থাকার সুবাদে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। অবৈধ হাসিনা সরকারের আমলে তিনি ভোট চুরির মাধ্যমে বারবার এমপি নির্বাচিত হয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। ক্ষমতার দাপটে তার নির্দেশে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুমসহ দিনের পর দিন হয়রানি করা হয়েছে। উন্নয়নের নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করেছেন। তার এসব দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন ও হত্যা মামলায় তার ফাঁসি কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১য় ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে সাবেক কৃৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে হত্যাচেষ্টা, ভাঙচুর, ককটেল বিষ্ফোরক আইনে চারটি মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার বাসায় বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি।

Tag
আরও খবর