‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান

উপদেষ্টার সাথে সাক্ষাত করে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দল 


শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাত করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ ছাত্রকল্যাণ  ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য মেজর জেনারেল অব. ডাঃ মোঃ আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া, বাংলাদেশ গণঅধিকার পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ ফারুক হাসান, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য ড. মো সাহাদাত হোসেন এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ আনোয়ার হাবিব কাজল।

এসময় বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ৬টি কশিশন গঠন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ আমরা বলি শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে জাতিকে সুশিক্ষিত করে আদর্শ সুনাগরিক তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। তাই অনতিবিলম্বে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

মুঠোফোনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় জোরালো ভূমি রাখার দাবি নিয়ে আমাদের সংগঠনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সচিবালয়ের সাক্ষাত করেছি। এসময় উপদেষ্টার হাতে আমরা শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) তুলে দিয়েছি। একান্ত আলাপকালে উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন কমিশন গঠনে তিনি সমর্থন ও জোরালো ভূমিকা রাখবেন।


Tag
আরও খবর