সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

২৮ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ, তালিকা দীর্ঘ হবার শঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-10-2024 05:12:55 pm

স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনে সহযোগিতা’ করার অভিযোগে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি এসব সাংবাদিকের একটি তালিকা তৈরি করেছে।


জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল অনেক সাংবাদিক। সে-সব সাংবাদিকের নাম এখনো তালিকাভুক্ত করা হননি। পরবর্তীতে যাচাই-বাছাই করে তালিকায় তাদের নাম যুক্ত করা হবে।


তালিকাভুক্ত ২৮ সাংবাদিকের মধ্যে রয়েছেন-


নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), সন্তোষ শর্মা ( কালবেলা), ফরিদা ইয়াসমিন (জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি), জায়েদুল হাসান পিন্টু (ডিবিসি নিউজ), সুভাষ সিং রায় (এবিএন নিউজ), জাহিরুল আলী ( কালের কণ্ঠ), জাহিদুল ইসলাম (এটিএন নিউজ), সৈয়দ বোরহান কবির (বাংলা ইনসাইডার), শাবান মাহমুদ (দিল্লির প্রেস মিনিস্টার), জুলকারনাইন রনো (বাংলাদেশ প্রতিদিন), আলমগীর হোসেন (সমকাল সম্পাদক), মধু সুদন মন্ডল (বাসস), মইনুল আলম (দৈনিক আমাদের সময়), ফরাজী আজমল হোসেন (সাবেক ইত্তেফাক), অশোক চৌধুরী (বৈশাখী টেলিভিশন), রেজাউল করিম লোটাস (ডেইলি সান সম্পাদক), শেখ জামাল হোসেন ( মুখোপাধ্যায় সম্পাদক), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজে), শেখ মামুনুর রশীদ (যুগান্তর), আবুল খায়ের ( ইত্তেফাক)







প্রাথমিকভাবে বাংলা দৈনিকের দুই সম্পাদকের নাম অন্তর্ভুক্ত হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের পরামর্শে তা বাদ দেয়া হয়েছে।


ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ শাসনে সহযোগিতাকারী আরও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরও খবর