‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন ‘বিনা লাভের বাজার’

বাজার সিন্ডিকেট ভাঙতে মৌলভীবাজারে চালু হয়েছে ‘বিনা লাভের বাজার’।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যনাত মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই বাজার চালু করেন।

সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই বাজার। সেই সাথে ক্রেতাদের মাঝেও ছিলো স্বস্তি।বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রতিদিন এই বাজার চালু থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারটিতে বেগুন ৬০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ ৩০ টাকা, কুমড়া ৩০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মরিচ কেজি ১৩০ টাকা, শসা ৩০ টাকা, ধনে পাতা কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

ক্রেতারা সবজি কিনতে বাজারে ভিড় করেছেন। সাধারণ বাজার থেকে প্রতিটি পণ্যের দাম প্রায় ২০-৩০ টাকা পর্যন্ত কম বলে জানিয়েছেন ক্রেতারা। 

আলাপকালে একাধিক ক্রেতা জানান, স্থানীয় বাজারেই সবজির দাম কেজি প্রতি ২০-৪০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে আমরা কম টাকায় অনেক সবজি কিনতে পেরেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের ছাত্র প্রতিনিধি জাকারিয়া ইমন জানান, ভোক্তারা যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, তাই  ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাইকারি বাজার থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্যের ব্যবধান কমেছে। আমরা মোট ১৫টি পণ্য বিক্রি করছি। আলু, বেগুন, শশা, লাউ, কাচামরিচ, শাক-সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের জেলা ছাত্র প্রতিনিধি সামায়েল রহমান জানান, নিত্যপ্রয়োজনীয় ১৫ প্রকারের শাকসবজি নিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে।  সকাল থেকে প্রায় ৫০০ ক্রেতা ন্যায্যমূল্যে কাচাঁমাল ক্রয় করার সুযোগ পেয়েছেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বাজার কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের জেলা ছাত্র প্রতিনিধি সামায়েল রহমান, জাবেদ রহমান, তানজিয়া শিশির, আশরাফ, জাকারিয়া ইমন প্রমুখ।

আয়োজকদের অংশীজন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি এহসান জাকারিয়া বলেন, লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের জেলা কর্তৃক বিনা লাভের বাজার আয়োজন করায় আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত এই কার্যক্রমের সহযোগিতা করবো।


Tag
আরও খবর