বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে সর্বস্ব ছিনতাই

আহত বিদ্যুৎ কুমারের ঘটনাস্থল।

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর-আবাদপুকুর সড়কে ব্যারিকেট দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে ওই সড়কের আদমদীঘি কয়াকুঞ্চি বিদ্যালয়ের সন্নিকটে গুড় ব্যবসায়ী শ্রী বিদ্যুৎ কুন্ডু (৪৬)কে হাত পা বেঁধে ছুরিকাঘাতে আহত করে ফেলে রেখে তার সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারী চক্র। মুমূর্ষ অবস্থায় আহত বিদ্যুৎ কুন্ডুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিদ্যুৎ কুন্ডু আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর দক্ষিণপাড়ার বিধান কুন্ডুর ছেলে। তার অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সুত্রে বলা হয়। তিনি চাঁপাপুর বাজারে গুড় ব্যবসা করতেন।

ছিনতাইকারীদের শিকার বিদ্যুৎ কুন্ডুর শ্যালক মহাদেব কুন্ডু জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁপাপুর বাজারে গুড় ব্যবসায়ী শ্রী বিদ্যুৎ কুন্ডু তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নাটোর মোকামে গুড় কেনার জন্য যাচ্ছিল। সে চাঁপাপুর-আবাদপুকুর সড়কের কয়াকঞ্চি বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছিলে ছিনতাইকারী চক্র রাস্তায় ব্যারিকেট দিয়ে তার গতিরোধ করে এলাপাথারি মারপিট ও ছুরিকাঘাতে শরীরের বিভন্ন স্থানে জখম করে ফেলে রেখে তার নিকট থাকা লক্ষাধিক টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।সকালে পথচারীরা সড়কের পাশে বিবস্ত্র রক্তাক্ত অবস্থায় বিদ্যুৎ কুন্ডুকে দেখতে পেয়ে তাকে পরিবারের লোজনসহ পথচারিরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনাস্থলে বিদ্যুৎ কুন্ডুর মোটরসাইকেল, পড়নে প্যান্ড, সার্ট, জামা, সেন্ডেল পড়ে ছিল। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে