অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন

শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন



বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে অভাবী, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 



মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট মাঠ প্রাঙ্গণে এ ভ্যান, ছাগল ও নগত অর্থ বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।


প্রধান অতিথি মাও. আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের পাশাপাশি সব সময় অসহায়, দুঃস্থ মানুষের সহযোগিতা করে থাকে। তিনি বলেন, প্রান্ত্রিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ ঘটলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে । সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায়, দু:স্থদের  আত্মকর্মসংস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ফলে আমরা ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণের করতে পারছি। এছাড়া যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় আমরা সব সময় সবার পাশে থাকি।  


এ সময় শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সমাজ (কল্যান বিভাগ) মাষ্টার আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এড.জাহাঙ্গীর আলম,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার আব্দুস সাত্তার, ,


 উপজেলা তারবিয়াত কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য উপজেলার ১১ টি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ১০৮টি ছাগল, ৩টি ভ্যান ও ৫৭জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।



Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৪০ মিনিট আগে