আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

শিবচরের বাঁশকান্দি ইউনিয়নে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত।


মাদারীপুরের শিবচর উপজেলাধীন বাঁশকান্দি ইউনিয়নে বিএনপি'র সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলা বিএনপি'র আহবায়ক ও আগামী নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরিদ্দিন) মোল্লাকে প্রধান অতিথি করে সমাবেশের আয়োজন করা হয়।

বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ রাজ্জাক তায়ানীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সাজু মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি দাদন মোল্লা। 

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা, সাবেক উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী, পৌর যুবদল সভাপতি শাহিন গোমস্তা, পৌর যুবদল সাধারণ সম্পাদক জামাল শিকদার, যুবদল নেতা জসিম মৃধা, অনিক শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন বেপারী, বাঁশকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আনসার তায়ানী সহ বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী।


এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দেড় যুগ অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনে জর্জরিত ছিলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা চাই একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে মাদারীপুর-১ আসনকে বিএনপি'র শক্তিশালী ঘাটি হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম করবো।


এসময় নেতৃবৃন্দ দল প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লাকে মনোনীত করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষকে বিজয়ী করে আসনটি বিএনপিকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর