‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের মধুপুরে যুবদলের দুই গ্রুপের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ‍উদযাপন

ছবি-এ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপ ও ফকির মাহবুবুল আনাম স্বপন গ্রুপ।

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুটি গ্রুপ আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উভয় গ্রুপের উদ্যোগে আলাদা কর্মসূচি   উদযাপন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

২৭ অক্টোবর রবিবার  মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক  যুবদলের আয়োজনে মধুপুর অডিটোরিয়াম হল রুমে বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সন্ধ্যায় মধুপুর  উপজেলা যুবদলের পক্ষ থেকে মধুপুর অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

অপরদিকে সাবেক পৌরসভার মেয়র সরকার শহীদের হোটেল আদিত্য কমিউনিটি সেন্টারে স্থাপিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয়  কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য ফকির  মাহবুবুল আনাম স্বপ্ননের সমর্থক যুবদলের  আয়োজনে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । এসময় তাদের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা  করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার।

উভয় গ্রুপই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বক্তব্যের আয়োজন করেছে। এতে দলীয় ঐক্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। উভয় গ্রুপের আয়োজনে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের মতামত তুলে ধরেন। এতে দলীয় ঐক্য সংহতির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে দলের ইতিহাস, সংগ্রাম এবং যুবদলের আদর্শ নিয়ে আলোচনা করা হয়, যা নতুন সদস্যদের অনুপ্রাণিত করেছে। আলাদাভাবে উদযাপন করলেও দুই গ্রুপই যুবদলের ভবিষ্যৎ কৌশল এবং দলীয় কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেছে।

যদিও দলীয় দুটি গ্রুপ আলাদাভাবে উদযাপন করেছে, তবুও এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যুবদলের ইতিহাস আদর্শের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন কৌশল নির্ধারণের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছে।

আরও খবর