কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে

জয়পুরহাটের পাঁচবিবিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার(১৯ নভেম্বর) বিকেলে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা উপজেলাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হোন এবং সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের কালে বিএনপির পদ বঞ্চিত একটি গ্রুপ মঞ্চের পিছন থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বিষ্ফোরিত হওয়া মাত্র আগত নেতাকর্মীরা আতংকিত হয়ে পড়ে।

এসময় পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ৩টি ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে আনেন এবং সম্মেলনস্থল থেকে বেশ কয়েক জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।

পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম জানান, সম্মেলন শুরু করার মহুর্তে দূর্বত্তরা মঞ্চের পিছনে একটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। একারণে নেতাকর্মীরা ভয়ে দিগবিদিগ চলে যায়। পরবর্তীতে পাড়ইল গ্রামে সংঘটিত হয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি হিসাবে ঘোষনা করা হয়েছে। 

ঘটনার বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম ফাঁকা গুলি করার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির একটি পদ বঞ্চিত গ্রুপ সম্মেলনে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আরও খবর