‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবন।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।

আরও বক্তব্য দেন বাইতুল আমান দারুল উলুম মাদরাসা-মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমদ, স্কুলের অভিভাবক হুমায়ুন রশিদ রাজু। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জহুরা আক্তার, দোলন মিয়া মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ.রেজি.নং এস-১০২৮/৯৮) কর্তৃক ২০২৩ সালে অনুষ্ঠিত কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল থেকে অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত ১১জন শিক্ষার্থীদের ক্রেস্ট-সনদ প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষকদের মাঝে ১৩৭টি পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর, জয়া রবি দাশ, নিপা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি, নাদিয়া আক্তার রাহা।

Tag
আরও খবর