আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

লালপুরে আ'লীগের দুই গ্রুপের পৃথক সংঘর্ষে আহত ৮

নাটোরের লালপুরে পৃথক ঘটনায়  আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় ও দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার (৪২) সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান নুশার (৩৫) কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন আশিকসহ অনন্ত ৬ জন আহত হয়েছেন।
অন্যদিকে, দুপুরে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য দেওয়ার সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবলু (৩৫) সিরিয়াল অনুযায়ী না দাঁড়িয়ে জোর করে মালামাল নেওয়ার চেষ্টা করলে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা সরদার (৩৫) বাধা প্রদান করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য দুইজনই আহত হয়েছেন।
এবিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ডকে আশ্রয় প্রশ্চয় দেয় না। এসব ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে  লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, দুড়দুড়িয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে, তবে দুয়ারিয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

আরও খবর