রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় থাইংখালী শিক্ষক পরিবারের আয়োজনে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

শিক্ষাবৃত্তি শিক্ষাগ্রহণে শুধু উৎসাহিতই করে না শিক্ষা গ্রহণের পথও সুগম করে



শিক্ষা ঐক্য সহযোগিতা শান্তি নিরাপত্তা এ স্লোগানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিক্ষক পরিবারের আয়োজনে সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৬ অক্টোবর) বিকেলে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থাইংখালী শিক্ষক পরিবারের সভাপতি কমরুদ্দিন মুকুল।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন সহ শিক্ষক ও গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করায় মোহাম্মদ ইউনুছ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


বক্তারা বলেন, শিক্ষাবৃত্তি শিক্ষাগ্রহণে শুধু উৎসাহিতই করে না, শিক্ষা গ্রহণের পথও সুগম করে। শিক্ষাবৃত্তি প্রদানের জন্য থাইংখালী শিক্ষক পরিবারকে ধন্যবাদ। শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করলে আজকের এ আয়োজন স্বার্থক হবে।’



বক্তারা আরও বলেন, থাইংখালী শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা পরবর্তী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সত্যিকার অর্থে প্রশংসনীয় একটি উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চলে মাদকের করাল গ্রাস থেকে সবাইকে রক্ষা করতে শিক্ষার্থীদের মেধার বিকাশে এরকম আয়োজন অব্যাহত থাকুক। যারা আয়োজন করেছে তাদের পরবর্তী আরও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া অভিভাবকদের আরও সচেতন হয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্যে নিয়ে এসে মেধাকে আরও বিকশিত করতে চেষ্টা করতে হবে।”


অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেওয়া হয়। ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন,”আমরা প্রতিযোগিতার মাধ্যমে বৃত্তি পেয়েছি। অনেক ভালো লাগতেছে। আমরাও চায় সবসময় এরকম বৃত্তি পরীক্ষা চলমান থাকুক।


শিক্ষার্থীদের মেধা বিকশিত হওয়ার প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করার অনুরোধ জানান অভিভাবকবৃন্দ।

Tag
আরও খবর