রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আগামীকাল থেকে কক্সবাজারে রাতেও সমুদ্র ছুঁয়ে নামবে বিমান

আগামীকাল রোববার থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট উঠানামা করবে। এতে দিন গিয়ে দিন ঘুরে আসতে পারবে পর্যটক ও যাত্রীরা। নতুন সুবিধা কার্যকর হলে পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর যাত্রী বাড়লে ফ্লাইট সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।


কক্সবাজার বিমানবন্দরে এতদিন ফ্লাইট ওঠানামা করতো সন্ধ্যা ৭টা পর্যন্ত। সম্প্রতি রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।


ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্সের দৈনিক ১৭টি ফ্লাইট চালু রয়েছে। নতুন সুবিধা কার্যকর হলে বাড়বে ফ্লাইট সংখ্যা, এক দিনেই ঘুরে আসতে পারবেন পর্যটক ও যাত্রীরা।


রাতে ফ্লাইট চালু করাকে পর্যটনের প্রসারে বড় সুযোগ হিসেবে দেখছেন এ খাত সংশ্লিষ্টরা। তবে ২৪ ঘণ্টাই এই বিমানবন্দরটি খোলা রাখা উচিত বলে মনে করেন তারা। এদিকে, চাকরির কারণে কক্সবাজারে প্রচুর বিদেশি আছে। তাদের নানা কাজে প্রায়ই ঢাকায় আসতে হয় এবং কাজ শেষে দিনের মধ্যে ফিরে যেতে হয়। রাতে ফ্লাইট চালু হলে তাদের জন্যও সুবিধা হবে।


কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন জানান আগামী রবিবার থেকেই নতুন সুবিধা কার্যকর হবে । শীতে যাত্রী বেশি থাকার কারণে ফ্লাইটও বাড়বে বলে জানান তিনি

Tag
আরও খবর