বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সান্তাহারে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে পড়ে যাত্রীরা

বিকল হয়ে আটকা পড়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।

চিলাহাটি থেকে ছেড়ে আসা অন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে আটক পড়েছে ট্রেন। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহি অভিমুখে ছেড়ে যাবার পরপর আউটার সিগন্যালে নিকট এ ঘটনা ঘটে। বেলা ১২ টা পর্যন্ত ইঞ্জিন মেরামত না হওয়ায় সেখানেই আটকা রয়েছে ট্রেনটি। এতে সীমাহিন দুর্ভোগে পড়ে শতশত ট্রেনযাত্রী।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহকারি চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসার পর স্টেশনের আউটার সিগন্যালের নিকট পৌছেলে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ আবস্থায় ট্রেনটি সেখানেই আটকা পড়ে রয়েছে। সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আউটার সিগন্যালের নিকট আটকা পড়ে রয়েছে। ট্রেনটির সান্তাহার পৌছার নিদ্দিষ্ট সময় সকাল পৌনে নয়টায় হলেও সেটি প্রায় এক ঘন্টা বিলম্বে সান্তাহার স্টেশনে পৌছে। সান্তাহার স্টেশনে যাত্রী নামা উঠার পর স্টেশন থেকে পৌনে ১০টার দিকে রাজশাহি অভিমুখে ছেড়ে যাওয়ার পরপর আউটার সিগন্যালের নিকট হটাৎ করে ইঞ্জিন বিকল হয়ে সেখানেই ট্রেন আটকা পড়ে। ওই ট্রেনে আটকা পড়া যাত্রী জয়পুরহাটের মাহাফুজ আলম, তালেব আলী, আব্দুল হাকিমসহ কয়েকজন জানান,তাদের মধ্যে প্রায় সকলেই রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেনটি রাজশাহিতে সঠিক সময় না পৌঁছাতে পারায় তারা চরম বিপাকে পড়বেন। তাদের দাপ্তরিক কাজেও বিঘ্ন ঘটবে। আবার অনেক যাত্রীর সাথে রোগী রয়েছেন, তারা চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছেন। রোগী নিয়ে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সহকারি ষ্টেশন মাস্টার মৌসুমি আক্তার আরো জানান, বিষয়টি রেলওয়ে সংস্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এদিকে দুপুর দেড় টার দিকে ইশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে যায়। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৪ মিনিট আগে