বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

ঝিনাইদহে সাঁপের কামড়ে মোস্তফা নামের অভিজ্ঞ সাপুড়ে মৃত্যু

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফুলহুরি গ্রামে সাপের কামড়ে মোস্তফা ওরফে মোস্ত নামের এক অভিজ্ঞ সাপুড়ে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে সাপ ধরা ও খেলা দেখানো ছিল মস্তের পেশা, কিন্তু শেষ পর্যন্ত এই দক্ষতাই তার জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। জানা গেছে, গত তিন দিন ধরে মস্ত শৈলকুপার বিত্তিপাড়া নামক গ্রামে সাপ ধরছিলেন। আজ দুপুর বারোটার দিকে, তিনি সাপ ধরার উদ্দেশ্যে আবারও সেখানে যান। কাজ শেষে ফেরার সময়, স্থানীয় কিছু মানুষ তাকে সাপের খেলা দেখানোর অনুরোধ করেন। মস্ত তাদের অনুরোধ রাখতে খেলা দেখানো শুরু করেন। তবে খেলা চলাকালীন হঠাৎ একটি উত্তেজিত সাপ তার হাতে কামড় বসিয়ে দেয়। কামড় খাওয়ার পর, মস্ত তার অভিজ্ঞতার ভিত্তিতে নিজেই প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। সাধারণত, তিনি সাপের বিষ বের করার এবং প্রয়োজনীয় ভেষজ ব্যবহার করতেন, যা তার জীবন বাঁচাতো। কিন্তু এবারের ঘটনা ছিল ভিন্ন। বিষের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে, যা তাকে বিপদে ফেলে। অবস্থা খারাপ হতে থাকলে, মস্ত দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর মতে, মস্ত ছিলেন অত্যন্ত সাহসী ও দক্ষ একজন সাপুড়ে, যার সাপের খেলা দেখতে বহু দূর থেকে মানুষ আসতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। মস্তের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকাহত এলাকাবাসী।
Tag
আরও খবর