জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটের গ্রামে দুর্ধর্ষ ডাকাতি: ৪ জন আহত: ৪টি গরু ও নগদ টাকা সহ বাড়ির মালামাল লুট

জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখরা গ্রামে তছিমদ্দিন ফকির নামের এক গৃহস্বামীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের মারপিট করে গরু,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির সময় নারী নির্যাতন ঘটনারও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

প্রতিবেশি ও পুলিশ সূত্রে জানা যায় ,শুক্রবার দিবাগত রাত দুটার দিকে প্রাচীর টপকে ডাকাতের দল বাখরা গ্রামের তছিমদ্দিনের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করে ডাকাতি শুরু করে। প্রায় দুই ঘন্টা ধরে ডাকাতিকালে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ টি গরু,নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা,স্বর্ণালঙ্কার ও বাড়ির যাবতীয় মালামাল লুট করে। এ সময় বাড়ির এক গৃহবধু নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের মারপিটে আহত গৃহস্বামীর স্ত্রী রোকেয়া বেগম (৬৫),বড় ছেলে গোলাম মোস্তফা (৪২) ও নাতনি মিম্মা (১৫) কে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৫) কে  জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ইতিমধ্যে একটি গরু উদ্ধার হয়েছে। আশাকরি বাকি গরুগুলোও উদ্ধার হবে। বিষয়টি তদন্ত করে এর সাথে জরিতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর