রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি জাফরের সহযোগী জাহেদ চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের আলোচিত-সমালোচিত সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী, উপকূলীয় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।


কক্সবাজার সদরের কাছের উপজেলা রামুর বাইপাস সড়কের ফুটবল চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাবের দাবি, তিনি পেকুয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ হত্যাচেষ্টা মামলার আসামি।


র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল জানতে পারে, মামলার এজাহারনামীয় ৩নং আসামি জাহেদুল ইসলাম আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে রামু এলাকায় আত্মগোপনে রয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু বাইপাসের ফুটবল চত্বর এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।


সূত্র মতে, জাহেদুল ইসলাম টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী ও ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে টৈটং ইউনিয়ন এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন।


এ ছাড়াও তিনি ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে পেকুয়া উপজেলা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ নিরীহ ছাত্র-জনতাকে হত্যাচেষ্টা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই জাহেদুল ইসলামের নেতৃত্বে পেকুয়ার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্র এলাকায় হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে করা মামলার আসামি ছিলেন।


গ্রেপ্তার হওয়া জাহেদুল ইসলামের বিরুদ্ধে পেকুয়া থানায় আরো ২টি মামলা রয়েছে

Tag
আরও খবর