মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

রাজশাহীর তানোরে আজ শনিবার ও আগামীকাল রবিবার দুই দিনব্যাপি ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল  টুর্নামেন্ট-২০২৪ শুরু।
তানোরের আমশো সোনালী সংঘের উদ্যোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  ১ম দিন আজ শনিবার (২৬ অক্টোবর) উদ্বোধন করা হবে। ১ম দিনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান । স্বাগত বক্তব্য রাখবেন আহবায়ক ওবাইদুর মোল্লা মাস্টার।
রবিবার (২৭ অক্টোবর) দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।
এদিকে দু”দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। আজ শনিবার উদ্বোধনী দিনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হবে। রবিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে।
এছাড়াও ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব মোল্লা, মাজহারুল ইসলাম রনি, রাজু ও আশরাফুল ইসলামপ্রমুখ।

Tag
আরও খবর