নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জেলা মুক্তিযোদ্ধার সাবেক সভাপতি কাজী মোস্তফার মৃত্যুবার্ষিকী

জেলা মুক্তিযোদ্ধার সাবেক সভাপতি কাজী মোস্তফার মৃত্যুবার্ষিকী



জেলা মুক্তিযোদ্ধার সাবেক সভাপতি কাজী মোস্তফার মৃত্যুবার্ষিকী 


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-নোয়াখালী জেলা বিএনপি'র সাবেক কোষাধ্যক্ষ, জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি, নোয়াখালী পৌর বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মো.গোলাম মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৬ অক্টোবর)। 


এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া ও এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।


তাঁর ছোট ছেলে কাজী রাকিব হোসেন মামুন জানিয়েছেন, নিবেদিতপ্রাণ বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। ছিলেন একজন দক্ষ সংগঠক। জীবদ্দশায় তিনি নোয়াখালী সমবায় ব্যাংকের চেয়ারম্যান, নোয়াখালী হকার্স মার্কেটের সেক্রেটারি, মাইজদী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, কৃষ্ণরামপুর আল-মদিনা একাডেমির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, মাইজদী সরকারি আবাসিক প্রাইমারি স্কুলের সভাপতিসহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।


নোয়াখালী জেলা শহরে সবার অত্যন্ত পরিচিতমুখ গোলাম মোস্তফা আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত সংগঠক। অত্যন্ত সাদাসিদে, নির্লোভ, নিরহংকার কাজী গোলাম মোস্তফা  ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসন থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো.শাহজাহানের ঘনিষ্ঠ সহচর। মাইজদী পৌর বাজারে তাঁর হাতেগড়া মিলন রেডিও হাউজ ছিল মোহাম্মদ শাহজাহানের অন্যতম রাজনৈতিক আড্ডাস্থল। যেখানে বসে তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দিতেন।মৃত্যুকালে কাজী গোলাম মোস্তফা স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য সুহৃদ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 


তাঁর বড় ছেলে কাজী সাজ্জাদ হোসেন মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস'র নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক।

আরও খবর