জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহার রেলওয়ে স্টেশনে মোবাইল চোর গ্রেপ্তার

গ্রেফতারকৃত লিটন।

আদমদীঘির সান্তাহারে রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রীর মোবাইল ফোন চুরি করার সময় লিটন (৪৩) নামের এক চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সান্তাহার স্টেশনের ৩নং প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন দিনাজপুর জেলার পার্বতীপুর আমেরিকান ক্যাম্প এলাকার আজিজার রহমানের ছেলে। 

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশনে খুলনাগামী এক্সপ্রেস ট্রেন  ৩নং প্লাটফরমে দাড়ালে লিটন নামের ওই চোরচক্রের সদস্য জনৈক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত লিটনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর