রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার বরখাস্ত

কক্সবাজার রেলপথে চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ গত বুধবার ওই আদেশ দিয়েছে। সেইসঙ্গে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে।


চট্টগ্রামের লোহাগড়ার সংরক্ষিত চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন কক্সবাজার রেললাইনে গত ১৩ অক্টোবর রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় আহত হয় আনুমানিক ১০ বছর বয়সী একটি মাদি হাতি। দলবেঁধে বিচরণের সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে সেটির মেরুদণ্ড ভেঙে যায়। পেছনের ডান পা পুরো ভেঙে হাড় বের হয়ে যায়। তাছাড়া মাথায় আঘাত লেগে কান ও শুঁড়ে রক্তপাতও হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ডুলাহাজরা সাফারি পার্কে নেওয়া হলেও হাতিটিকে আর বাঁচানো যায়নি। ১৫ অক্টোবর বিকেলে সেটি মারা যায়।


এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম আজাদীকে বলেন, কক্সবাজার রেল লাইনে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (চট্টগ্রাম) আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী–১ (চট্টগ্রাম) এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো (চট্টগ্রাম)। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


অভয়ারণ্যে ট্রেনের গতি ২০ কিমি রাখার নির্দেশ : বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা একটি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, দোহাজারী–কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় হাতিসহ বন্যপ্রাণী সংরক্ষণে কতিপয় ব্যবস্থা গ্রহণের পরও গত ১৩ অক্টোবর অনভিপ্রেত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় সব ট্রেন ২০ কিলোমিটার গতিতে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। অভয়ারণ্যে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা তদন্তের জন্য বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


এদিকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং আশপাশের এলাকায় হাতির সুরক্ষা ও মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয়ে সুপারিশমালা প্রদানে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসককে আহ্বায়ক করে গঠন করা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মোস্তফা ফিরোজ ও মনিরুল এইচ খান, আইইউসিএনের প্রতিনিধি, কোরিয়ান ইপিজেডের দুইজন প্রতিনিধি, ঢাকা বন ভবনের ইউএস ফরেস্ট সার্ভিসের কান্ট্রি কো–অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল মোতালেব, সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, অভয়ারণ্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির আকাশ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। এ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

Tag
আরও খবর