সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী

আওয়ামীলীগ শাসনামলে হামলা-মামলা, জেল-জুলুমের শিকার বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (২৫ অক্টোবে) সকাল ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজু, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপির সদস্যসচিব মো: শাহ মোচ্ছাবির আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তিনি আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেন।

মতবিনিময় সভায় হাজী মুজিব বলেন, “গত ১৫ বছর ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সাবেক এমপি আব্দুস শহীদ এবং তার দলীয় বাহিনীর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। বিনা অপরাধে মিথ্যা মামলা করে আমাকে জেলে যেতে হয়েছে।” তিনি অভিযোগ করেন, ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়ার সময় শহীদ বাহিনীর সদস্যরা তাকে ঈদ করতে বাধা দিয়েছিল এবং বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের মঞ্চ ভেঙে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “আমার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আমি অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।” হাজী মুজিব উল্লেখ করেন, আওয়ামী লীগের হুমকি-ধামকির কারণে গত ১৫ বছর তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে পারেননি।

বিএনপির নেতা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছি।” তিনি সাংবাদিকদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন এবং স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখতে চান। 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ হাজী মুজিবকে ফুল দিয়ে বরণ করেন, যা তার দীর্ঘদিন পর প্রেসক্লাবে আগমনের জন্য একটি শুভ মুহূর্ত হিসেবে দেখা হয়। সাংবাদিকদের সাথে আলোচনা শেষে হাজী মুজিব স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন এবং রাজনৈতিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় দলীয় কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করেন।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর