শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।


বুধবার বি‌কেল ৪টার দি‌কে সদর উপ‌জেলার হাউ‌জিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।নিহতরা হলো— একই এলাকার মৃত শামসুল হ‌কের ছে‌লে মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)।এ ঘটনায় ভা‌তিজা সিয়াম (১৩) আহত হয়ে‌ছে। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। 




কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গের দা‌য়িত্বরত চি‌কিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 




প‌রিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপা খাতুন বি‌কেল ৪টার দিকে নিজের ঘরে ঝাড়ু দি‌চ্ছি‌লেন। এসময় ঘ‌রের ভেতর ঝু‌লে থাকা বিদ্যুতের তারে বিদ‌্যুৎতায়িত হন তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে যায় স্বামী সালাম এবং মেয়ে সাবা।

এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যায়। এসময় ঘটনাস্থলের পাশে থাকা সালা‌মের ভা‌তিজাও বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। 




প্রতি‌বেশী রা‌জিব ব‌লেন, ‘বি‌কেলে সালা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে দেখ‌তে পাই বিদ‌্যুৎতায়িত হ‌য়ে তারা ঘ‌রের মে‌ঝে‌তে প‌ড়ে র‌য়ে‌ছে। সেসময় স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে এলে চি‌কিৎসক ৩ জন‌কে মৃত ঘোষণা ক‌রেন।’





নিহত সালা‌মের চাচা‌তো ভাই সাইদুল জানান, সালামের শহ‌রের জেলখানা মো‌ড়ের ফ‌টোক‌পির দোকান র‌য়ে‌ছে। দুপু‌রে খাবার খাওয়ার জন‌্য বা‌ড়ি‌তে এসে‌ছি‌লেন সালাম।

ওই সময় ঘ‌রের ভেতর প‌রিবা‌রের সবাই অবস্থান কর‌ছিলেন। এক‌দিন আগেই বা‌ড়ি‌তে ইলেকট্রিকের কাজ ক‌রি‌য়ে‌ছি‌লেন সালাম। 

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের দা‌য়িত্বরত চি‌কিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন ব‌লেন, ‘তিনজন‌কে হাসপাতা‌লে নি‌য়ে এলে তা‌দের মৃত ঘোষণা করা হ‌য়ে‌ছে। আহত আরেকজন‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।’ 

হাসপাতাল পু‌লিশ ক‌্যা‌ম্পের দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্য সো‌হেল জানান, তিনজ‌নের মরদেহ হাসপাতালের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৪ ঘন্টা ১০ মিনিট আগে