জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচী

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এ বছরও এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮৩ হাজার ৫ শত ৩৭ জন কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গতকাল দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ এ সব তথ্য জানান। তিনি বলেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধকল্পে ঝিনাইদহের ৬ উপজেলায় ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১ ডোজের এইচপিভি টিকা দেয়া হবে। ক্যাম্পেইনের আওতায় প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমশ্রেণির ছাত্রীদের এবং পরবর্তি দুই সপ্তাহে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাফি সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা আব্দুর রহমান ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক মাজেদ রেজা এবং সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর