রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কক্সবাজারের উখিয়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।


বুধবার (২৩ অক্টোবর) উখিয়া উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ।


অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে ছিল হাত ধোয়ার নিয়ম প্রদর্শন , হাত ধোয়ার গুরুত্ব আলোচনা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ।


এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।


উপজেলা ওয়াশ সেক্টর কো-অর্ডিনেটর তফাজ্জল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ , সাংবাদিক শফিক আজাদ, ইউএনডিপি কর্মকর্তা সেলিম উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় শিক্ষকবৃন্দ , এনজিও কর্মকর্তা , সুশীল সমাজ প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও উখিয়ার বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সিবিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন করতে নিজেকে রোগমুক্ত রাখতে নিয়ম মেনে হাত ধোয়া খুবই জরুরী এবং এর কোন বিকল্প নেই। বক্তারা আরও বলেন উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা একটি আন্দোলন এবং তা অব্যাহত রাখতে হবে আমাদের সুস্থতার প্রয়োজনে।


পরে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে