কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বগুড়ার শাজাহানপুরে গুঁড়িয়ে দিলেন অবৈধ ৩টি ইট ভাটা

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশে অবৈধ ও অনুমোদনহীন ইট ভাটা বন্ধে অভিযান শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাইম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ এলাকায় অবৈধ ও অনুমোদনবিহীন ইট ভাটা বন্ধ করতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং তিনটি অবৈধ ইটভাটা বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক হাইকোর্টের আদেশ বাস্তবায়নে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, বগুড়ার নির্দেশে উপজেলার সুজাবাদ এলাকায় মীর ব্রিকস এর আবু জাফর, বগুড়া ব্রিকস এর মোঃ জুয়েল এবং বদর ব্রিকস পরিচালনার দায়িত্বে থাকা মাহবুবুর রহমান বুলুসহ প্রত্যেককে তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করতে এসকল অবৈধ ও অনুমোদনবিহীন ইটভাটাসমূহের অবকাঠামো ভেংগে দেয়া হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, মোঃ তামিম হাসান, মুন্তাসির মামুন মুন, এবং পরিদর্শক মুহাম্মদ মিকাইল হোসাইন উপস্থিত ছিলেন।

আদালতকে সহযোগতিা করেন বগুড়া এপিবিএন, জেলা পুলিশ বগুড়া এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।

Tag
আরও খবর