শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

আন্দোলনে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

আন্দোলনে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা কোর্ট চত্বরে

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামিদের জামিন বাতিল করার দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,  সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ,যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ,বিএনপির নেতা এ্যাডভোকেট রফিক সরকার,জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত খুনিরা দেশের বিভিন্ন স্থানে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর ইতিমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিভিন্নভাবে জামিনের চেষ্টা অব্যাহত রাখছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের জন্য আজ আমার ভাইয়েরা নিহত হয়েছে। এর ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আরও খবর