কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ "ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার" প্রতিপাদ্যে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

নিসচা উপজেলা শাখার সভাপতি ও মাঝিড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, শেরপুর হাইওয়ে ক্যাম্পের অফিসার ইনচার্জ আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলম, নিসচা সিনিয়র সহ-সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি  জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, সাবেক সভাপতি ও নিসাচ উপদেষ্টা সাজেদুর রহমান সবুজ, সাইদুজ্জামান তারা, হাইওয়ে ক্যাম্পের এস আই নুর আলম, সাইফুল ইসলাম, সমর চন্দ্র, সহ সভাপতি রুহুল আমীন, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ রঞ্জু, প্রচার সম্পাদক বাবলু মন্ডল, কার্যকারী সদস্য আজিজুল, পলাশ, মিন্টু, আনোয়ার আইরিন প্রমুখ।

Tag
আরও খবর