জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘির সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী শুটকি গ্রেফতার

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শুটকি।

আদমদীঘির সান্তাহারে মাদকের রানী বলে পরিচিত রহিমা বেগম শুটকি (৪২) কে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। আজ মঙ্গলবার (২২অক্টোবর) সকালে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০গ্রাম গাঁজাসহ সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রহিমা বেগম ওরফে শুটকি সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী। তার বিরুদ্ধে আদমদীঘিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। 

পুলিশ জানায়, সান্তাহারের মাদকের রানী বলে বহুল আলোচিত ও পরিচিত রহিমা বেগম শুটকি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সান্তাহার হাটখোলা নতুন বাজারের মাছ বাজারে জৈনক সুমনের পানের দোকানের সামনে মাদক বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও  ২৫০গ্রাম গাঁজা উদ্ধার-সহ তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ওই দিন গ্রেফতারকৃত রহিমা বেগম শুটকিকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর