রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আমার অপরাধ ও কিছুটা দায়মুক্তি..

উখিয়া উপজেলায় যোগদান করার পর থেকেই চেষ্টা করছি মানুষের যতটা সম্ভব সহযোগিতা করার। করোনা ভাইরাসের প্রকোপের প্রথম দিকের ঘটনা,একদিন স্থানীয় ইউপি সদস্য ফোনে জানালেন তার এলাকায় করোনা রোগী পাওয়া গিয়েছে এবং এটা নিয়ে এলাকাবাসী খুবই আতংকিত। রাত তখন ৯/৯.৩০।

আমি জেনেই রওয়ানা দিলাম। গিয়ে জানতে পারলাম ওই ব্যক্তি কক্সবাজার থেকে এসেছেন এবং তার শরীর খুবই খারাপ।পরের দিন ওনার উখিয়া উপজেলার UHFPO মহোদয়ের সহযোগিতায় করোনাভাইরাসের পরীক্ষা করা হয়।আল্লাহর অশেষ রহমতে ফলাফল নেগেটিভ আসে।

আমি যখন করোনা রেজাল্ট আসার আগ পর্যন্ত তাদের বাড়ি লকডাউন করব,তখন দেখি ঝুপড়ি ঘরে ৫ টি পরিবার থাকে।জালিয়াপালং ও হলদিয়াপালং এর মাঝামাঝি হওয়াতে প্রায়ই সরকারি সাহায্য থেকে বাদ পড়ে যায়।উপজেলা থেকে তখনই স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খাদ্য সহযোগিতা প্রদান করি। তখন বলেছিলাম সরকারি বরাদ্দ পেলে ঘর মেরামতের জন্য টিন দিব।


প্রায় ৪ মাস হয়ে গেল।আমারও আর মনে ছিল না। ওই পরিবারসমূহ আবেদন নিয়ে আসেননি।

গত শনিবার মোবাইল কোর্টে জালিয়াপালং চরপাড়া গেলে সেই পরিবারসমূহের চোখের চাহনি আমাকে চাকরি জীবিনের সবচেয়ে বড় লজ্জায় ফেলে দেয়।


আজ পরিবারসমূহকে সরকারিভাবে বরাদ্দপ্রাপ্ত ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬০০০ করে অর্থ সহায়তা দেয়া হয়।

আপাতত কিছুটা হলেও দায়মুক্তি…..


লেখক:


নিকারুজ্জান চৌধুরী


উপজেলা নির্বাহী কর্মকর্তা,উখিয়া

Tag
আরও খবর