রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফে ৩০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবাসহ মোঃ নুর কবির (৩৫)নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (২০অক্টোবর) দুপুরে নাফ নদীর খরেরদ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক মোঃ নুর কবির উখিয়া বালুখালী এফডিএমএন ১১নম্বর ক্যাম্পের বাসিন্দা মোঃ গোলাম নবী ছেলে।


রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃমহিউদ্দীন আহমেদ।

তিনি জানান,রবিবার (২০অক্টোবর) দুপুরে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১হতে আনুমানিক ৩০০গজ উত্তর-পূর্ব দিকে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় খরেরদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল খরেরদ্বীপ এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে বিভিন্ন সময় অর্থের বিনিময়ে মিয়ানমার হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে বাংলাদেশে পাচার করে।




তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর