শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে কওমি জুটমিল চালু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক, বাচ্চু

সিরাজগঞ্জে কওমি জুটমিল চালু না হলে বৃহত্তর আন্দোলন


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেছেন,সারাদেশে প্রথমে যে কয়েকটি জুটমিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে যদি সিরাজগঞ্জের কওমি জুটমিল চালু করা না হয় তাহলে শ্রমিকদের নিয়ে আমরা সিরাজগঞ্জে বৃহত্তর আন্দোলনে যাব।তবে আমরা সরকারকে বিব্রত করতে চাইনা,কিন্তু এর বাইরে আমাদের কোনো উপায় থাকবেনা। আমাদের দাবি,সরকার যে ৪-৫টা জুটমিল চালু করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে সিরাজগঞ্জের কওমি জুটমিল থাকতে হবে। 

সোমবার (২১ অক্টোবর) বেলা ১২টায় এস.এস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কওমি জুটমিলস পুনরায় চালুর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইদুর রহমান বাচ্চু  তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,সিরাজগঞ্জের কৃষি নির্ভর জেলায় কিন্তু ব্যাপক পাট উৎপাদন হয়। আজ জুট মিল বন্ধ থাকার কারণে কৃষক পাটের ন্যায্য মূল্য পায়না। এই জুটমিল টি পুনরায় চালুর দাবি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত লুটেরা সরকার সবগুলো প্রতিষ্ঠানের মতো এটাকেও ধ্বংস করে দিয়েছে। যেহেতু ইতোমধ্যেই সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষাপটে সরকার কয়েকটা জুটমিল চালুর উদ্দ্যোগ নেওয়া হয়েছে তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আমাদের দাবি, সবকিছু বিবেচনা করে উত্তরবঙ্গের মধ্যে এই জুটমিলটি চালু করতে হবে।সরকার পলিথিন বন্ধের সিধ্যান্ত নিয়েছে তাই এর বিকল্প হিসেবে জুটমিলে তৈরি পাটের বস্ত্র এই ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন,জুটমিল বন্ধ থাকার কারণে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এদের বেশিরভাগ আবার এখন জীবিকার জন্য রিকশা চালায়। যার ফলে ছোট শহরে এখন রিকশা বেড়ে গেছে,প্রতিদিন এই শহরে বেড়েছে যানজট। এই জুটমিলের অনেক শ্রমিকদের পাওনা বেতন দেওয়া হয়নি। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও পাট উপদেষ্টার কাছে দাবি জানাবো,তাদের বকেয়া বেতন গুলো দিয়ে দেওয়ার জন্য। এতে তাদের পরিবারগুলো অনেক উপকৃত হবে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ,জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কওমি জুটমিল মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন তালুকদার,জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ,সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,জেলা ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর