শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে ইসলামপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন


ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের অপসারণ না করার দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় 

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা।


আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে ইউপি সদস্যদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে 

উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার ১২টি ইউপির সাধারণ আসনের সংসদ এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা। এসময় 'এক দফা, এক দাবি, ইউনিয়ন পরিষদ সদস্যদের অপসারণ চলবে না, চলবে না', 'আমাদের দাবি, মানতে হবে' লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন ইউপি সদস্যরা।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিনাডুলী ইউপির প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান ফারুক, চরপুটিমারী ইউপির সদস্য সোহাগ, পাথর্শী ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাপধরী ইউপির সদস্য আব্দুল ওয়াদুদ, গাইবান্ধা ইউপি সদস্য নজরুল ইসলাম, গোয়ালেরচর ইউপির সদস্য মনোয়ার হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, চলতি মাসেই দেশের ইউপির নির্বাচিত সদস্যদের অপসারণ করতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে মর্মে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর   প্রকাশিত হয়েছে। এতে আমরা চিন্তিত হয়ে পড়েছি। আমরা বলতে চাই, ইউপি চেয়ারম্যান রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচনে অংশ নিলেও ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেনি। 

জনগণের ভোটে আমরা নির্বাচিত। পরিষদ ভেঙে দিয়ে সদস্যদের অপসারণ করলে, সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে।



ইউপি সদস্যরা আরও বলেন, 'আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমথর্ন দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করে যাচ্ছি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলে জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দাবি, দেশের যেসব ইউপির সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেটা তদন্ত সাপেক্ষে শুধু তাঁদেরকে অপসারণ করা যেতে পারে।' 


পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর তাঁদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ইউএনওকে দেন তাঁরা।


ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'অপসারণ না করার দাবিতে ইউপি সদস্যরা

বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন। এছাড়া একই দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর তাঁদের দাবি সংবলিত একটি স্মারকলিপি আমাকে দিয়েছেন। বিষয়টির আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।'


আরও খবর