হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

দালালের মাধ্যমে লাগেনা পার্সপোট ভিসা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, স্বামী-স্ত্রী আটক



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কয়া সীমান্তের ২৮১পিলারের ৪৯ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শরিফুল আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তারা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির কয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। বেলা ১১টার দিকে সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৯ নম্বর সাব পিলারে অদূরে দুইজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তারা আট মাস আগে বিয়ে করেছেন। শরিফুলের মামা বাড়ি ভারতে মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।

বিজিবির কয়া বিওপির কোম্পানি কমান্ডার নাঈমুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সন্ধ্যায় পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিজিবি পাসপোর্ট আইনে মামলা দিয়ে দুইজনকে থানায় দিয়েছে, আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর