জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি সেবা

জয়পুরহাটে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের সমন্বয়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়েছে। 

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে জেলা সদরের শান্তিনগর এলাকায় পশ্চিম জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত বিনামূল্যে জয়পুরহাট তাকওয়া ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার, শিক্ষকবৃন্দ ও জয়পুরহাট সদর থানা মডেল ফারিয়ার সভাপতি মোঃ বুলবুল মিয়া (মানিক) এর সার্বিক সহযোগীতায় সারাদিন ব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের ভিজিট সম্পূর্ণ ফ্রি, 
বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা এবং অন্যান্য সকল পরীক্ষা-নিরীক্ষায় ৫০%  মূল্যছাড়, শ্বাসকষ্টজনিত রোগীদের বিনামূল্যে নেবুলাইজারের সুবিধা ও সুনামধন্য ফিজিওথেরাপিস্ট এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সারা দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়েছে।

এ সময় বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের চর্ম-যৌন বিভাগের সহকারী অধ্যাপক চর্ম, যৌন ও অ্যালার্জী বিশেষজ্ঞ ডাঃ সুকান্ত কুমার ঘোষ, ঢাকা স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের রেজিস্ট্রার, সার্জারী বিভাগের জেনারেল ল্যাপারোস্কপিক, এন্ডোস্কপিক কলোরেক্টাল ও ক্যান্সার সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহীন রেজা, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাসুদ রানা, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেজিস্ট্রার, ইএনটি বিভাগের নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ শাহীদ আকন্দ, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ওএমসি) ডেন্টাল, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ মোঃ আমিরুল ইসলাম শাহীন, টিএমএসএস মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ রাবেয়া খাতুন, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এমও হৃদরোগ, ডায়াবেটিস, মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) মেরুদণ্ড, হাড়জোড়া ও বাতব্যথা বিষয়ে অভিজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন, জয়পুরহাট তাকওয়া ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের মেডিকেল অফিসার জেনারেল ফিজিশিয়ান, গাইনী রোগে অভিজ্ঞ ও সনোলজিস্ট ডাঃ মোছাঃ শামীমা নাসরিন, জয়পুরহাট পপুলার ফিজিওথেরাপি সেন্টারের ফিজিওথেরাপিস্ট মোঃ রেজাউল করিম (বিপিটি, ডিপিটি) নির্ধারিত সময় মোতাবেক রোগী দেখে চিকিৎসাসেবা প্রদান করেন। 

একসাথে এতোগুলো রোগের চিকিৎসা সেবা পাওয়ায় অনেক খুশি হয়ে সন্তোষ প্রকাশ করছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি সেবা পাওয়া মানুষেররা। আর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এখানকার সেবা গ্রহিতারা। 
আরও খবর