শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের গাছা থানার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

ছবি দৈনিক দেশচিত্র।


বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগর এর অধীন গাছা থানার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডবাজার মসজিদ রোড এর বালুর মাঠে বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হলে মহানগরের বিভিন্ন থানা , জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এবং স্থানীয় লোকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বৈরী আবহাওয়ার কারনে তাৎক্ষণিক সিদ্ধান্তে গাছা থানা শ্রমিক অধিকার পরিষদ এর কার্য্যালয়ে অবিশিষ্ট অনুষ্ঠান সম্পন্ন করা হয়৷ কমিটির সভাপতি মোঃ লিটন এর সভাপতিত্বে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান  সংগঠনের মূল দাবি শ্রমিকদের ছয় দফা সম্পর্কে বিশদ আলোচনা করেন। রেশনিং সুবিধা, চিকিৎসা সুবিধা, নূন্যতম মজুরি সহ শ্রমিকদের সকল মৌলিক চাহিদা পূরণ এবং সর্বোপরি শ্রমিকবান্ধব কল্যানরাষ্ট্র গঠনে বর্তমান সরকার  দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহন না করলে শ্রমিকরা প্রয়োজনে আরোও একটি গনঅভ্যুত্থান করবে  বলে তিনি হুশিয়ারি দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা


মোমিন আকন্দ, গণঅধিকার নেতা ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মাজেদুর রশিদ, গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহবায়ক জাকির হোসেন রবিন এবং মহানগর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শেখ রায়হান হোসেন সহ বিভিন্ন  গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আদনান সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলের মালা গলায় পড়িয়ে বরন করে নেওয়ার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও খবর