রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজার লোকনাথ সেবাশ্রমের নতুন কমিটি, সভাপতি সাধন, সম্পাদক উত্তম, কোষাধ্যক্ষ শিমুল

কক্সবাজার লোকনাথ সেবাশ্রম এর নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন কমল দাশ সাধন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম চক্রবর্তীএবং কোষাধ্যক্ষ নির্বাচচিত হয়েছেন শিমুল পাল। ১৮ অক্টোবর শহরের বিকেপাল সড়কস্থ লোকনাথ মন্দিরে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে এই নতুন কমিটি গঠিত হয় । 


প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকনাথ সেবাশ্রমের সভাপতি সুভাষ ধর। সাধারণ সম্পাদক কাজল পাল কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ কাঞ্চন দাশ হিসাব উপস্থাপন করেন। 


এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির আহবায়ক দুলাল কান্তি চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ, জেলা পূজা কমিটির সহ সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, ইসকনের অধ্যক্ষ রাধাগোবিন্দ দাস ব্রহ্মচারী, ডা: চন্দন কান্তি দাশ, দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক দোলন ধর, কক্সবাজার সদর পূজা কমিটির সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম,পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক জনি ধর। 


প্রথম অধিবেশন শেষে পূর্বের কার্যকরি কমিটি বাতিল করে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু। ২য় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিতে মতৌক্যের ভিত্তিতে কমল দাশ সাধনকে সভাপতি, উত্তম চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও শিমুল পালকে অর্থ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচিত এই তিন জন কর্মকর্তা সাবজেক্ট কমিটির উপস্থিতিতে আগামী ৭ দিনের মধ্যে ২৫ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Tag
আরও খবর