রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিহত ১, গুলিবিদ্ধ এনজিও কর্মী

উখিয়ায় পৃথক রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গলা টিপে হত্যা এবং আরসা ও আরএসও এর সংঘর্ষে গুলিবিদ্ধ এক এনজিও কর্মিসহ আহত পাঁচজন হয়েছে।

বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং ২ ইস্ট নম্বর ও ১৫ নম্বর ক্যাম্পে পৃথক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়ার থানার ওসি মো. আরিফ হোছাইন।

এর মধ্যে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিত্যক্ত একটি ঘর মোহাম্মদ এমরান (১৮) নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৮১ ব্লকের মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

১৫ নম্বর ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে গোলাগুলি ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে আহত উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালি এলাকার ওমর হাকিমের ছেলে এবং আমান নামের এনজিওতে ক্যাম্প-১৫ এর লার্নিং সেন্টারে পিও মৌলভী বেলাল উদ্দিন (৩৫), ১৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি ৭ এর হোসেনের ছেলে ওমর ফারুক (৩০), ব্লক ৩ এর আবদুর রশিদের ছেল মো. ইউনুস (২৫), ১১ নম্বর ক্যাম্পের ব্লক ২ এর মো. আলমের ছেলে আবদুল্লাহ (১৮), ১৪ নম্বর ক্যাম্পের আবদুল গনির মেয়ে হামিদা (৫০)।

উখিয়ার থানার ওসি মো. আরিফ হোছাইন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিত্যক্ত একটি ঘর থেকে মোহাম্মদ এমরান (১৮) নামের এক রোহিঙ্গার মরদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীরা গলা টিপে এই যুবককে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা ও দুপুর ১২ টায় দুই দফায় ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলি হয়। এসময় এনজিও কর্মী বেলাল এবং এক রোহিঙ্গা নারী সহ ৪ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় আহত সকলকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিযার পাশাপাশি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Tag
আরও খবর