তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ইবিতে ‘বিদেশে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’র (সিআরসি) উদ্যোগে ‘বিদেশে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। অর্থ সম্পাদক রনি সাহা’র সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন সাজ্জাদ হোসেন (ইউনিভার্সিটি আব বেইরুত, জার্মানি), কে এম খালিদ সাইফুল (টেকনিক্যাল ইউনিভার্সিটি আব মিউনিখ, জার্মানি)। আলোচকেরা জার্মানিতে উচ্চশিক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইমদাদ হোসেন ও ইবনে মনির হোসেন, উপ-অর্থ সম্পাদক সাইফুদ্দিন, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান সহ অন্যান্যরা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার জায়গা। এখানে একজন ছাত্র ক্লাসে যতক্ষণ সময় দিবে তার থেকে বেশি সময় দেবে লাইব্রেরিতে। বিশ্ববিদ্যালয়ের থিম হলো এক ছাত্র বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিদেশী উচ্চশিক্ষা অর্জনের জন্য নিজেকে প্রথমে এর যোগ্য করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানের শেষাংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Tag
আরও খবর