বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়া জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত হিসাবে গড়তে চাই : বগুড়া জেলা প্রশাসক

বক্তব্য রাখেন, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন সুরক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় বগুড়া জেলাকে দুনীতি ও মাদকমুক্ত হিসাবে গড়তে চাই। মাদক বিক্রেতা ও সেবনকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, সকল সরকারি দপ্তরে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত হারে অর্থ আদায় করা হলে তা কঠোর ভাবে দমন করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই যেন সঠিক ভাবে হয়। ভুয়া কাগজে কেউ যেন প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় আসতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার বি-সার্কেল নাজরান রউফ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অধ্যক্ষ মশিউর রহমান, ওসি এসএম মোস্তাফিজুর রহামন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শিক্ষার্থি আল ফাহাদ প্রমুখ। 

পরে প্রধান অতিথি ১০ প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার ও ১০ নারী সুবিধাভোগিদের মাঝে ১০টি সেলাই মেশিন প্রদান করেন। এচাড়া জেলা প্রশাসক দিন ব্যাপি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে