জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে অপহৃত মাদরাসা ছাত্রী ৮ দিন পর উদ্ধার, গ্রেফতার-১

গ্রেফতারকৃত শফিউল ইসলাম মাসুদ।

বগুড়ার আদমদীঘি থেকে অপহৃত এক মাদরাসা ছাত্রী (১৬) কে আট দিন পর উদ্ধার ও মুল অপহরণকারি শফিউল ইসলাম মাসুদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৬ অক্টোবর) সকালে কক্সবাজার এলাকা থেকে ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শফিউল ইসলাম মাসুদ আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মোজাফ্ফর আলী মন্ডলের ছেলে। 

মামলা সুত্রে জানাযায়, অদমদীঘি উপজেলার বশিকোড়া আকন্দপাড়া ওই ছাত্রী মাদরাসায় আলিম ক্লাশে পড়াশুনা করতো। তাকে একই গ্রামের শফিউল ইসলাম বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত ও প্রেম প্রস্তাব দেয়। এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় শফিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে গত ৭ অক্টোবর দুপুরে ছাত্রী মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে শফিউল ইসলাম ছাত্রীকে জোড়পুর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার কক্সবাজার এলাকা থেকে ভিকটিম উদ্ধারসহ মুল অপহরণকারি শফিউল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর