বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে : রেজাউল করিম বাদশা

বক্তব্য রাখেন, প্রধান অতিথি রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন, জেল, জুলুম ও গুমের পর বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পেরেছি। এখন ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীদের আন্দোলন শেষ হয়ে যায়নি। বগুড়ার মাটি বিএনপির ধানের শীষের ঘাটি। তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গত বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি গোহাট প্রাঙ্গণে তিনি আদমদীঘি উপজেলা ও সান্তাহার বিএনপি আয়োজিত এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান ও পৌর বিএনপির সম্পাদক আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শারফ হোসেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল ইসলাম চৌধুরী হিরু, বগুড়া সদর বিএনপির সভাপতি মাবতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী ছালাম, খায়রুল বাশার, হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক তাহা উদ্দিন নাইম, প্রবাসি কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী, সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আবু হাসান, সেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শ্রমিকদল সভাপতি ওয়াদুদ রহমান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমানসহ তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে