অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2024 01:21:19 pm

সরকার আগামী বছরের দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রস্তাব দিয়েছে।


প্রস্তাব অনুযায়ী, ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে।


একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভা হবে। ওই সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ছুটির বিষয়ে প্রস্তাবনা গৃহীত হতে পারে।


এ ছাড়া ১৫ আগস্টের ছুটি বাতিল, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।


উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর বিষয়গুলো অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার।

আরও খবর