বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

হবিগনজের কৃতি সন্তান জহিরুল হক শাকিল উপাচার্য হচ্ছেন


.

 মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ ও পাবলিক অ্যাফেয়ার্স (পিএসএ) বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।


এতে প্রথমবারের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।


বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের খবর কে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক মেট্রোপলিটন ইউভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।


জহিরুল হক অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ একজন শিক্ষক। তিনি অনেক পরিশ্রমী, আশা করছি মেট্রোপলিটন ইউভার্সিটিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আমি আশাবাদী আগামীতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষক উপাচার্য হিসেবে নিয়োগ পাবেন।


নিজের অনুভূতি জানিয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক জহিরুল হক বলেন, আজকে প্রাথমিকভাবে জানতে পেরেছি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের  উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাস্টিয়ান হিসেবে প্রথম বারের মত শাবিপ্রবির কোনো শিক্ষার্থী উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের।


তিনি আরও বলেন, আমার জানা মতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মধ্যে আমিই সর্বকনিষ্ঠ উপাচার্য হতে যাচ্ছি। এতে নিজের মধ্যে অন্যরকম একটি অনুভূতি কাজ করছে। তবে আমি যেহেতু এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, তাই বিশ্ববিদ্যালয়ের অনুমতি ও ছুটি প্রয়োজন। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।


প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর অবদান রাখছেন। শিক্ষা জীবনে তিনি কমনওয়েলথ স্কলারশিপ, ইউজিসি স্কলারশিপ, চ্যান্সেলর গোল্ড মেডেল, ভাইস চ্যান্সেলর মেডেলসহ বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

Tag
আরও খবর