নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

তানোরে এতিম খানায় অগ্নিকান্ড

রাজশাহীর তানোর সেন্দুকাই ইসলাহিয়া শিশু সদনের আবাসিক ভবনে (এতিম খানা) বৈদ্যতিক স্বর্ট সার্কিটের অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।


এই অগ্নিকান্ড নগদ অর্থসহ ফ্রিজ, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি দুই তলা বিশিষ্ট মাটির আবাসিক ভবনটি পুরোটাই নষ্ট হয়েগেছে।



প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ বৈদ্যতিক স্বর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাতে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় শিক্ষক ও শিশুরা কেউ ঘরে ছিলেন না সবাই এতিম খানার পার্শ্বের মাদ্রাসায় ক্লাশে ছিলেন। ফলে কেউ কোন ধরনের আহত হননি। খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু এরমাঝেই সব পুড়ে যায়।



এতিম খানার খাদেম ইমাম ওলিউল্লাহ বলেন, এই অগ্নিকান্ডে তার নিজের সকল শিক্ষা সনদসহ নগদ অর্থ পোষাকসহ ফ্রিজ, কম্পিউটার আসবাবপত্র, বেশ কয়েকটি ফ্যানসহ ঘরের সব কিছু মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়।


এবিষয়ে তানোর ইসলাহিয়া শিশু সদনের পরিচালনা কমিটির সভাপতি গরীবের ডাক্তার নামে ক্ষ্যাত ডাক্তার আব্দুল হান্নান বলেন, হঠাৎ বৈদ্যতিক স্বর্ট সার্কিটের আগুনে পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।


তিনি বলেন মাটির দুইতলা আবাসিক ভবনটির পুরোটাই নষ্ট হয়ে গেছে ফলে এতিম শিশুরা কষ্টের মধ্যে রয়েছেন। তিনি সরকারী সহায়তার পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করেছেন।


তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন বলেন, অগ্নিকান্ড ভুষিভুত এতিম খানা সরেজিমেন গিয়ে পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয় ক্ষতির কথা স্বীকার করে তিনি বলেন সরকারীভাবে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হচ্ছে।


তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থ্য শিশু সদনে সরকারী ভাবে সব ধরনের সহায়তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag
আরও খবর