নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর উপজেলার আলোকছত্র গ্রামের প্রতিবেশী মৃত নুরুল ইসলামের বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর নাম সুমাইয়া মাহী। শিশুর সুমাইয়া মিলন খানের মেয়ে। বুধবার সকাল থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকালে মৃত নুরুল ইসলামের ১১ বছর বয়সী ছেলের সঙ্গে খেলছিল সুমাইয়া। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় সুমাইয়ার মা মেয়েকে খুঁজতে খুঁজতে নুরুল ইসলামের বাড়ি যান। এ সময় তিনিই একটি ঘরে বস্তাবন্দী অবস্থায় মেয়ের লাশ দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি জানান, মৃত নুরুল ইসলামের স্ত্রী স্কুলশিক্ষক। সারাদিন তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে শুধু তার ছেলেই ছিল। বিকালে মা বাড়ি এলে সে দরজা খুলে দিয়েছে। বাড়িতে লাশ কেন সে প্রশ্নের উত্তর দিচ্ছে না। কিশোর ছেলেটিকে কাঁকনহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান, বস্তায় সুমাইয়ার গলায় চার্জারের ক্যাবল পেচানো পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে সুরতহাল করার সময় ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


Tag
আরও খবর