মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন



ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে অপসারণ না করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও।


মঙ্গলবার দুপুরে জেলা শহরের কলেজ মোড এলাকায় জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ মানববন্ধন করেন।  


মানববন্ধনে বক্তব্য রাখেন নাগেম্বরীর বিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেযারম্যান শফিউল আলম সফি, নারায়নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।


বক্তারা বলেন, বিভিন্ন গণ মাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে।  এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা। 


তারা জানান, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে।  


বর্তমান অন্র্Íরবর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধী জনপ্রতিনিধিদের অপসারণ করা হলেও সবাইকে যেন অপসারণ করা না হয়। বর্তমান সরকারের সাথে কাজ করার কথা জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বাকী সময় স্ব-স্ব পদে বহাল রাখার জোর দাবি জানান তারা।  না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারি দেন তারা।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম সফি জানান, আমরা তৃণমুলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করছি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলেও জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের দাবি দেশের যে সকল ইউনিয়নে পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।


আরও খবর