যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিএনপির  সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে (৫৬) যৌথ বাহিনী গ্রেফতার করেছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার পৌরসভার গর্ন্ধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথবাহিনী গ্রেফতারকৃত হাফিজুর রহমান পিন্টুকে রূপগঞ্জ থানা সোপর্দ করেছে। 


পুলিশ জানায়, তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার নির্মাণাধীন আন্নি টেক্সটাইল মিলের মালিক আলি আহম্মদের কাছে হাফিজুর রহমান পিন্টুসহ তার সহযোগিরা বিশ লাখ টাকা চাঁদা দাবি করে । দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা মিল মালিক আলী আহম্মদকে বেদম প্রহার করে। এ ঘটনায় মিলের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। একপর্যায়ে আলী আহম্মদের ডাকচিৎকারে মিলের প্রহরী ও আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 


এ ঘটনায় আলী আহম্মদ বাদী হয়ে হাফিজুর রহমান পিন্টু (৫৬), গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা আদনান শামীম (২৫), ছলিম মিয়া (৪৮), আলম হোসেন (৩৮), সুমন মিয়াকে (৩২) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত হাফিজুর রহমান পিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag
আরও খবর