অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রূপগঞ্জে ভাই-বোনের বিরুদ্ধে অপপ্রচার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি  মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তি আক্তার। এসময় উপস্থিত ছিলেন মুক্তি আক্তারের ভাই সোহাগ মিয়া, তার মা দিলরুবি বেগম, খালা শাহিনুর বেগম, নার্গিস বেগম, সোহাগের বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, দিদার, আবির প্রমুখ। 

সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পুর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের ভাই-বোনের নামে অশ্লীল ভাষায় কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সজিব একাধিক মামলার আসামী । র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে আদালত থেকে গত ১৪ অক্টোবর জামিনে বেরিয়ে এসে আমাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে গত চার মাস ধরে আমরা বাড়িতে যেতে পারছিনা। জাঙ্গীর গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য সংবাদ সম্মেলনে তারা দাবি জানায়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১১ ঘন্টা ৫৩ মিনিট আগে