কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আবেদনের বয়সসীমা ৩৫ : চাকরিপ্রত্যাশীরা তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন চান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2024 12:39:18 pm

চাকরিপ্রত্যাশীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ন্যূনতম ৩৫ বছর করা এবং শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন । এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছেন।


আজ সোমবার সকাল ১০টায় রাজধানী শাহবাগ প্রজন্ম চত্বরে ‘চাকরিতে আবেদনে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন একদল চাকরিপ্রত্যাশী। প্রায় ছয়ঘন্টা অবস্থান কর্মসূচি শেষে বিকেল পাঁচটার দিকে সময় বেঁধে কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা।


চাকরিতে আবেদনে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ সংগঠনের সমন্বয়ক মো. আরিফ সমকালকে বলেন, আমরা অবিলম্বে আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির বয়স বৃদ্ধির সুপারিশ অনুযায়ী তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছি। সেই পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে।


তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। তারা যেন আমাদের দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করে। তারা এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয়, যার কারণে আমাদের আবার মাঠে নামতে হয়।


দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন একদল চাকরিপ্রত্যাশী। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় অবস্থান কর্মসূচি পালন করেন। এর কিছুদিন পর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি বয়স বৃদ্ধির সুপারিশ করে। তারা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির সুপারিশ করেছে।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৬৬ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৩৬ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে